DC Office Moulvibazar Lobby
The welcome wall of the DC Office Moulvibazar lobby: a pearly textured plaster wall with golden tea-leaf motifs and Bangla lettering, layered sage-green relief hills lit from behind, a row of small shrubs at the base and a long upholstered bench in front, flanked by grey fluted panels with light slots.

Deputy Commissioner's Office · Moulvibazar · October 2026

জেলা প্রশাসকের কার্যালয় · মৌলভীবাজার · অক্টোবর ২০২৬

A Welcome in the Land of Tea

চায়ের দেশে অভ্যর্থনা

How the new gate, porch and lobby lounge of the DC Office were designed around the person who comes to ask for something

জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন গেট, পোর্চ আর লবি লাউঞ্জ কীভাবে গড়া হলো সেই মানুষটির কথা ভেবে, যিনি এখানে আসেন কোনো একটা প্রয়োজন নিয়ে

ARCHCELL Design Developmentডিজাইন ডেভেলপমেন্ট Interior, landscape and lighting worksইন্টেরিয়র, ল্যান্ডস্কেপ ও লাইটিং কাজ An initiative of the respected Deputy Commissioner, Mr. Md. Touhiduzzaman Pavelসম্মানিত জেলা প্রশাসক জনাব মো. তৌহিদুজ্জামান পাভেল স্যারের উদ্যোগে

Very few people walk into a Deputy Commissioner's office for pleasure. They come about a land record or a mutation case, a certificate, a hearing date, a licence, a relief card, a complaint that went nowhere at the upazila. Some have been on the road since first light, from a tea garden line or a village on the edge of the haor. And almost all of them wait.

For years that waiting happened in the old verandah of the ground floor: an arcade, a few plastic chairs, a notice board pinned with circulars.

The change began as an initiative of the respected Deputy Commissioner, Mr. Md. Touhiduzzaman Pavel. He took up the idea that the front of the district's main office should be rebuilt for the people who come to it, and he carried that initiative through to handover. When his administration asked us to rework the gate, the forecourt and the ground-floor lobby, the brief listed interiors, landscape and lighting. Underneath it was a plainer question, and it shaped every drawing we made. What should it feel like to arrive here when you need something from the state?

জেলা প্রশাসকের কার্যালয়ে কেউ শখ করে আসে না। কেউ আসেন জমির খতিয়ান বা নামজারির কাজে, কেউ সনদ নিতে, কেউ শুনানির তারিখ জানতে। কারও দরকার লাইসেন্স, কারও ত্রাণ কার্ড, কারও হাতে এমন এক অভিযোগ, যার সুরাহা উপজেলায় হয়নি। কেউ কেউ রওনা দিয়েছেন ভোরের আলো ফোটার আগে, চা-বাগানের লাইন থেকে কিংবা হাওরপারের কোনো গ্রাম থেকে। আর প্রায় সবাইকেই বসে থাকতে হয়।

বহু বছর এই অপেক্ষার জায়গা ছিল নিচতলার পুরোনো বারান্দা। একসারি খিলান, কয়েকটা প্লাস্টিকের চেয়ার, পরিপত্রে ঠাসা একটা নোটিশ বোর্ড।

বদলের শুরু সম্মানিত জেলা প্রশাসক জনাব মো. তৌহিদুজ্জামান পাভেল স্যারের উদ্যোগে। তিনি চেয়েছিলেন, জেলার প্রধান এই দপ্তরের সামনের অংশটা নতুন করে গড়া হোক তাঁদের জন্য, যাঁরা প্রতিদিন এখানে আসেন। উদ্যোগটা হস্তান্তর পর্যন্ত তিনি নিজেই এগিয়ে নিয়েছেন। তাঁর প্রশাসন যখন আমাদের গেট, সামনের চত্বর আর নিচতলার লবি নতুন করে সাজানোর দায়িত্ব দিল, কাজের তালিকায় লেখা ছিল ইন্টেরিয়র, ল্যান্ডস্কেপ আর লাইটিং। তালিকার নিচে ছিল আরও সহজ একটা প্রশ্ন, আর প্রতিটা ড্রয়িংয়ে আমরা সেটাই মাথায় রেখেছি। রাষ্ট্রের কাছে কিছু চাইতে এসে এখানে পা রাখলে মানুষের কেমন লাগা উচিত?

জনাব মো. তৌহিদুজ্জামান পাভেল The respected Deputy Commissioner of Moulvibazar, whose initiative made the new gate, porch and lobby lounge possible সম্মানিত জেলা প্রশাসক জনাব মো. তৌহিদুজ্জামান পাভেল স্যারের উদ্যোগে গড়ে উঠেছে নতুন গেট, পোর্চ আর লবি লাউঞ্জ
A sandy estate road curving between hillsides of clipped tea bushes under tall, thin shade trees, in soft morning light.
An estate road in the district's tea country. Most of the people who visit the office come from landscapes like this one, and return to them by evening.জেলার চা-অঞ্চলের একটি বাগানপথ। দপ্তরে যাঁরা আসেন, তাঁদের বেশির ভাগই আসেন এমন ভূদৃশ্য থেকে, সন্ধ্যায় ফিরেও যান সেখানেই।
00০০The districtজেলা

Starting from the land

শুরুটা মাটি থেকে

Before drawing a single wall we went looking for the district itself. Moulvibazar is tea country: estate after estate of clipped bushes on low hills, tall shade trees standing over them in loose rows, red-earth roads, and rivers that run thin and brown in the dry months and push at their banks once the rains come.

A corporate lobby with a logo wall would have been quick to draw. It would also have belonged nowhere. We wanted the opposite, a room that tells the person sitting in it, without a single sign saying so, that this is their district and the office is part of it. So the tea shoot, the hills and the colour of the leaf became the project's whole vocabulary. Nothing in it is borrowed from anywhere else.

একটা দেয়ালও আঁকার আগে আমরা জেলাটাকেই খুঁজতে বেরিয়েছিলাম। মৌলভীবাজার চায়ের দেশ। নিচু টিলায় একের পর এক বাগান, ছাঁটা চা-ঝোপের মাথায় ছায়াগাছের আলগা সারি, লাল মাটির রাস্তা। আর নদীগুলো শুকনো মাসে সরু, ঘোলা; বর্ষা এলেই পাড় ঠেলে উঠে আসে।

লোগো-দেয়ালওয়ালা একটা কর্পোরেট লবি আঁকতে সময় লাগত না। কিন্তু সেটা কোনো জায়গারই হতো না। আমরা চেয়েছি ঠিক উল্টোটা: এমন একটা ঘর, যেখানে বসে থাকা মানুষটি কোনো সাইনবোর্ড ছাড়াই টের পাবেন, এটা তাঁর জেলা, আর এই দপ্তর সেই জেলারই অংশ। তাই চায়ের কুঁড়ি, টিলা আর পাতার রং হয়ে উঠল পুরো প্রকল্পের ভাষা। বাইরে থেকে ধার করা কিছু এখানে নেই।

Drone view looking down a narrow brown river between banks of dense green trees, with misty open land and scattered trees beyond.
Wide drone view of a river meandering past eroded sandy banks, grassland and tea gardens, with the town visible faintly on the hazy horizon.
River, scrub and tea, with the town on the horizon. The relief hills and the green of the lobby were taken from views like these.নদী, ঝোপ আর চা; দিগন্তে আবছা শহর। লবির টিলার রিলিফ আর সবুজ রং এমন দৃশ্য থেকেই নেওয়া।
Top-down drone view of a road crossing a winding brown river on a bridge, with tea sections, estate tracks and rows of shade trees on the left and dense green growth on the right.
A road bridge over a river between tea sections, seen from directly above.ওপর থেকে দেখা: চা-বাগানের মাঝ দিয়ে নদীর ওপর একটি সড়কসেতু।
01০১Street edgeরাস্তার ধার

A gate that shades the kerb

যে গেট রাস্তার কিনারায় ছায়া দেয়

The gate came first, because it is the first thing anyone meets. Two piers in local exposed brick carry a deep, flat canopy clad in aluminium composite panel. Across its face the office's name runs in gold Bangla letters, with the Government seal at the left. At each end sits a small mark that recurs throughout the project: a tea shoot, two leaves and a bud, rising out of a line of hills.

The sliding gate is stainless steel, fabricated in Sylhet, and five of its bays carry green panels cut with the same leaf. On the right-hand pier a vertical garden climbs the full height.

The less obvious pieces are doing more of the public work. The planter in front of the boundary rail has a stone ledge at sitting height, and in our photograph a man is using it for exactly that, waiting in the shade with a carton at his feet. A steel handrail follows the steps on the left. And the canopy is deep enough to throw shade over the gatehouse and the patch of road where rickshaws and CNGs pull in.

কাজ শুরু হয়েছিল গেট দিয়ে, কারণ সবার আগে মানুষ গেটের সামনেই দাঁড়ান। স্থানীয় ইটের দুটি পিলারের ওপর একটা গভীর, সমতল ক্যানোপি, গায়ে অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল। তার সামনে সোনালি বাংলা হরফে দপ্তরের নাম, বাঁ দিকে সরকারি মনোগ্রাম। দুই প্রান্তে ছোট্ট একটা চিহ্ন, যা পুরো প্রকল্পে ঘুরেফিরে আসে: টিলার রেখা থেকে উঠে আসা একটি কুঁড়ি আর দুটি পাতা।

স্লাইডিং গেটটা স্টেইনলেস স্টিলের, সিলেটে তৈরি। এর পাঁচটি খোপে একই পাতার নকশা কাটা সবুজ প্যানেল। ডান পিলারের পুরো উচ্চতা জুড়ে উঠে গেছে একটা ভার্টিক্যাল গার্ডেন।

জনসেবার আসল কাজটা অবশ্য করছে কম চোখে পড়া জিনিসগুলো। সীমানা-রেলিংয়ের সামনের প্ল্যান্টারের কিনারায় বসার উচ্চতায় পাথরের একটা তাক। আমাদের ছবিতে একজন ঠিক সেটাই করছেন, পায়ের কাছে একটা কার্টন রেখে ছায়ায় বসে অপেক্ষা। বাঁ দিকের সিঁড়ি ধরে স্টিলের হাতল। আর ক্যানোপিটা এতটা গভীর যে গেটঘর আর রিকশা-সিএনজি থামার জায়গাটুকুও ছায়ায় পড়ে।

The new gate of the DC Office Moulvibazar by day: brick piers carrying a grey aluminium canopy with gold Bangla lettering and the Government seal, a stainless steel sliding gate with green leaf-patterned panels, a vertical garden on the right pier, and a man seated on the stone ledge of a planter on the left.
The gate by day. The planter ledge at left is meant to be sat on.দিনের আলোয় গেট। বাঁ দিকের প্ল্যান্টারের তাকটা বসার জন্যই।
02০২After darkসন্ধ্যার পর

A lamp on the road

রাস্তার ধারে একটা বাতি

At night the same gate becomes a light. Concealed LED strips wash the underside of the canopy, the lettering glows, and a warm line runs along the foot of every planter so the kerb, the steps and the curve of the boundary read clearly from across the road.

Some will call this decoration, and we would disagree. A public office that can be found after dark, and whose entrance is lit rather than shuttered, is safer to approach and easier to trust. The street outside is brighter because of it too, which costs the district very little.

রাতে এই গেটই হয়ে ওঠে আলো। লুকানো এলইডি স্ট্রিপে ক্যানোপির তলা আলোয় ভেসে যায়, হরফগুলো জ্বলে ওঠে, আর প্রতিটি প্ল্যান্টারের গোড়া ধরে টানা থাকে উষ্ণ আলোর একটা রেখা। রাস্তার ওপার থেকেও তাই কিনারা, সিঁড়ি আর সীমানার বাঁকটা পরিষ্কার চোখে পড়ে।

কেউ বলবেন এটা নিছক সাজসজ্জা। আমরা তা মনে করি না। যে সরকারি দপ্তর সন্ধ্যার পরও খুঁজে পাওয়া যায়, যার প্রবেশপথে শাটার নয়, আলো জ্বলে, সেখানে যাওয়া নিরাপদ, ভরসা করাও সহজ। বাইরের রাস্তাটাও এতে খানিক উজ্জ্বল হয়েছে, অথচ জেলার খরচ তাতে সামান্যই।

The gate at night from across an empty road: the canopy soffit and gold lettering lit, warm LED lines along the base of the planters on both sides, trees overhead and an ATM booth glowing inside the compound.
The gate at night. The LED lines under the planter edges trace the kerb from across the road.রাতের গেট। প্ল্যান্টারের নিচের এলইডি রেখা রাস্তার ওপার থেকে কিনারাটা চিনিয়ে দেয়।
03০৩Porchপোর্চ

Out of the rain

বৃষ্টি থেকে আড়ালে

Inside the compound, a new porch stands in front of the old arcaded block. Its black fascia carries a single line, lit from behind so each letter sits on a halo of warm light, with the leaf-and-hill mark repeated at either end.

চত্বরের ভেতরে, পুরোনো খিলানওয়ালা ভবনের সামনে দাঁড়িয়েছে নতুন একটা পোর্চ। এর কালো ফ্যাশিয়ায় একটাই লাইন। পেছন থেকে আলো দেওয়া, ফলে প্রতিটি হরফ যেন উষ্ণ আলোর বলয়ে ভাসে। দুই প্রান্তে আবার সেই পাতা আর টিলার চিহ্ন।

চায়ের দেশে স্বাগতম Welcome to the land of tea, the first words a visitor reads on arrival এখানে পৌঁছে একজন দর্শনার্থী প্রথম যে কথাটি পড়েন

Government buildings usually greet people with prohibitions: no entry, no parking, no photography. Here the first thing anyone reads is a welcome, in their own language, at a size that can be read from the gate.

Beneath it, the floor is laid in red patterned tile and the canopy runs deep enough to step out of a rickshaw in a downpour and reach the lobby steps dry. This is one of the wettest corners of Bangladesh, and the monsoon here is long. A generous porch is a basic courtesy, and it was treated as one.

সরকারি ভবন সাধারণত মানুষকে অভ্যর্থনা জানায় নিষেধ দিয়ে: প্রবেশ নিষেধ, পার্কিং নিষেধ, ছবি তোলা নিষেধ। এখানে আসামাত্র প্রথম যা চোখে পড়ে তা স্বাগত, নিজের ভাষায়, এত বড় হরফে যে গেট থেকেই পড়া যায়।

নিচে লাল নকশাদার টাইলের মেঝে। ক্যানোপি এতটা গভীর যে মুষলধারে বৃষ্টিতে রিকশা থেকে নেমেও শুকনো গায়ে লবির সিঁড়িতে ওঠা যায়। এটা দেশের সবচেয়ে বৃষ্টিপ্রবণ অঞ্চলগুলোর একটি, বর্ষাও এখানে লম্বা। প্রশস্ত পোর্চ তাই ন্যূনতম সৌজন্য, আর আমরা একে সেভাবেই দেখেছি।

The porch at night: a black fascia with glowing Bangla lettering reading Welcome to the land of tea, flanked by tea-shoot and hill outlines in light; below, a wet red-tiled forecourt reflects the warmly lit lobby beyond the steps, set against the arched facade of the older building.
The porch at night, the forecourt still wet from washing.রাতের পোর্চ; ধোয়ার পর চত্বর তখনো ভেজা।
04০৪Arcadeখিলান-বারান্দা

The district, at eye level

চোখের সমান উচ্চতায় জেলা

Between the porch and the lobby runs the old verandah, opened up and re-dressed rather than closed in. Its columns are painted white, edged with copper-toned trim and set on stone bases, so that mops, shoes and luggage hit stone instead of plaster.

Above each opening hangs a backlit photographic panel: women plucking leaf along a slope, an avenue of shade trees, a river bend, a green valley under blue sky. Read one after another they work like a slow film strip of the district, placed where the eye goes when someone on a bench looks up from a form.

Light boxes can easily turn into hoardings. These stay on the right side of that line because of what is in them. There are no slogans and no portraits of officials, only the land and the people who work it.

Overhead, two ceilings do two jobs. Along the circulation, a grid of perforated metal tiles can be lifted for wiring and air-conditioning lines without breaking anything. Over the lobby a timber-toned linear ceiling, slotted with thin lines of LED, brings the space down and warms it.

পোর্চ আর লবির মাঝখানে পুরোনো বারান্দা, বন্ধ না করে খুলে দিয়ে নতুন করে সাজানো। কলামগুলো সাদা, কোনায় তামাটে ট্রিম, নিচে পাথরের বেদি। মোছার ঝাড়ু, জুতা আর ব্যাগের ধাক্কা তাই লাগে পাথরে, প্লাস্টারে নয়।

প্রতিটি খোলা অংশের ওপরে পেছন থেকে আলো দেওয়া একেকটা আলোকচিত্র: টিলার ঢালে পাতা তুলছেন চা-শ্রমিকেরা, ছায়াগাছের সারি, নদীর বাঁক, নীল আকাশের নিচে সবুজ উপত্যকা। পরপর দেখলে মনে হয় জেলার একটা ধীর ফিল্ম-স্ট্রিপ। টাঙানো ঠিক সেই উচ্চতায়, বেঞ্চে বসা কেউ ফরম থেকে মুখ তুললে যেখানে চোখ যায়।

লাইটবক্স খুব সহজেই বিজ্ঞাপনের বিলবোর্ড হয়ে যেতে পারে। এগুলো হয়নি, কারণ এতে কী আছে তা দেখে বেছে নেওয়া। কোনো স্লোগান নেই, কর্মকর্তাদের ছবি নেই; আছে শুধু মাটি আর সেই মাটিতে কাজ করা মানুষ।

মাথার ওপর দুই রকম সিলিং, দুই কাজের জন্য। চলাচলের পথে ছিদ্রযুক্ত ধাতব টাইলের গ্রিড, কিছু না ভেঙেই খুলে তার বা এসির লাইন সারানো যায়। লবির ওপর কাঠরঙা লিনিয়ার সিলিং, তাতে সরু এলইডির রেখা; ঘরটা এতে একটু নিচু আর উষ্ণ লাগে।

Looking along the arcade: a perforated metal ceiling grid, a row of backlit tea-garden photo panels above the openings, white columns on stone bases, and a long polished floor running into the old verandah.
The arcade from below: large backlit panels of tea gardens and pluckers above white columns with copper-toned edges, opening onto the red-tiled porch where a visitor stands.
Left: the arcade running back into the old verandah. Right: the light-box panels above the openings to the porch.বাঁয়ে: পুরোনো বারান্দার দিকে চলে যাওয়া খিলান-বারান্দা। ডানে: পোর্চমুখী খোলা অংশের ওপরের লাইটবক্স।
From the arcade beside the forecourt, looking past a white column and a potted plant into the lobby, where the welcome wall with its bench and relief hills is visible; light-box panels hang above the arcade openings at left.
From the arcade the welcome wall is already in view, so someone coming in from the forecourt can see where to sit before reaching the door.খিলান-বারান্দা থেকেই লবির ভেতর দিয়ে স্বাগত-দেয়াল চোখে পড়ে; চত্বর থেকে আসা মানুষ দরজায় পৌঁছানোর আগেই দেখে নেন কোথায় বসবেন।
05০৫Welcome wallস্বাগত-দেয়াল

The best seat in the room

ঘরের সেরা আসন

Turn left from the porch and the wall is in front of you. It is the one place where we let ourselves come close to sculpture. The upper field is hand-troweled plaster with a pearly, broken sheen, closer to the inside of a shell than to paint. Across its lower half rise layer after layer of sage-green hills in relief, each one lifted off the next and lit from behind, so the ridges glow the way the district's hills do when the morning mist starts to burn off. Above them stands a golden tea plant, and above that the line চায়ের দেশ মৌলভীবাজারে স্বাগতম, with the office's name beneath it.

A planter strip runs along the base with a row of small shrubs, a shorthand for clipped tea bushes. Track spotlights graze the plaster from above, and grey fluted panels with narrow light slots frame the whole thing on both sides.

In front of all this is a long upholstered bench, and to us that bench matters more than the relief. Put the most carefully made wall in the building behind a seat and the seat becomes the best place in the room. It belongs to whoever happens to be waiting.

পোর্চ থেকে বাঁয়ে ঘুরলেই সামনে দেয়ালটা। পুরো প্রকল্পে এই একটা জায়গাতেই আমরা প্রায় ভাস্কর্যের কাছাকাছি গিয়েছি। ওপরের অংশে হাতে টানা প্লাস্টার, তাতে ঝিনুকের ভেতরের মতো ভাঙা ভাঙা মুক্তোর আভা; রঙের চেয়ে বরং খোলসের কাছাকাছি। নিচের অর্ধেক জুড়ে স্তরে স্তরে উঠে গেছে ফিকে সবুজ টিলার রিলিফ, প্রতিটি স্তর আগেরটা থেকে একটু আলগা, পেছন থেকে আলো দেওয়া। ভোরের কুয়াশা কাটতে শুরু করলে জেলার টিলাগুলো যেমন জ্বলে ওঠে, রেখাগুলোও তেমনই জ্বলে। তার ওপরে সোনালি চা-গাছ, আরও ওপরে লেখা “চায়ের দেশ মৌলভীবাজারে স্বাগতম”, নিচে দপ্তরের নাম।

গোড়ায় প্ল্যান্টারের একটা সারি, তাতে ছোট ছোট গাছ, ছাঁটা চা-ঝোপের একরকম ইঙ্গিত। ট্র্যাক স্পটলাইট ওপর থেকে প্লাস্টারের জমিন ছুঁয়ে যায়। দুই পাশে ধূসর ফ্লুটেড প্যানেল, মাঝে সরু আলোর ফালি, পুরোটাকে ফ্রেমে বাঁধে।

এসবের সামনে একটা লম্বা গদিমোড়া বেঞ্চ। আমাদের কাছে রিলিফের চেয়ে সেই বেঞ্চটাই বেশি জরুরি। ভবনের সবচেয়ে যত্নে গড়া দেয়ালের সামনে আসন রাখলে সেই আসনই হয়ে ওঠে ঘরের সেরা জায়গা। আর সেটা তাঁর, যিনি তখন অপেক্ষা করছেন।

The welcome wall seen from above in the evening: glowing layered relief hills, golden tea leaves and Bangla lettering lit by track spotlights, the upholstered bench set close to the planter strip, and the arcade light boxes beyond.
The welcome wall seen at an angle from the lobby, its glowing relief hills and golden tea plant beside the open arcade, with backlit tea-garden panels and the forecourt visible through the openings.
Left: the wall from above at dusk, the bench set close to the planter strip. Right: from the lobby side, with the arcade light boxes and forecourt beyond.বাঁয়ে: সন্ধ্যায় ওপর থেকে দেয়াল, প্ল্যান্টারের সারির গা ঘেঁষে বেঞ্চ। ডানে: লবির দিক থেকে; পেছনে খিলান-বারান্দার লাইটবক্স আর চত্বর।
06০৬Lobbyলবি

Plain where it should be

যেখানে সাদামাটা থাকাই ঠিক

The lobby itself is deliberately quiet. Large light porcelain tiles, polished, easy to mop after a monsoon day of muddy sandals. Square columns in white with the same copper corner trim and stone skirting. A stair in dark granite with a stainless-steel and glass balustrade rises to the upper floor. The space beneath it, which in most offices slowly fills with broken chairs and old files, is closed off by a run of marble-look storage doors.

Beside the stair, a stone-topped counter sits under glazed windows, and next to it a second waiting corner: olive fluted panels, three vertical light slots, a bench, a tall planter and the project plaque. A dark directory board is fixed to the fluted panels beside the welcome wall, so the question of where to go next can be answered without stopping someone to ask.

Most of the arcade openings stay open to the forecourt. In a hot-humid climate that lets air move through the lobby on its own for much of the year, and it keeps the room in sight of the gate, which matters to people who are nervous about where they are allowed to go.

লবি নিজে ইচ্ছে করেই শান্ত। বড় মাপের হালকা রঙের পালিশ করা পোর্সেলিন টাইল; বর্ষার দিনে কাদামাখা স্যান্ডেলের পরও মুছে ফেলা সহজ। সাদা চৌকো কলাম, সেই একই তামাটে কোনা আর পাথরের স্কার্টিং। কালো গ্রানাইটের সিঁড়ি, স্টেইনলেস স্টিল আর কাচের রেলিং নিয়ে উঠে গেছে ওপরতলায়। সিঁড়ির নিচের জায়গাটা বেশির ভাগ অফিসে ধীরে ধীরে ভাঙা চেয়ার আর পুরোনো ফাইলে ভরে যায়; এখানে তা মার্বেল-আদলের স্টোরেজ দরজার সারিতে ঢাকা।

সিঁড়ির পাশে কাচের জানালার নিচে পাথরের টপসহ একটা কাউন্টার, তার পাশে দ্বিতীয় একটা অপেক্ষার কোণ: জলপাই-সবুজ ফ্লুটেড প্যানেল, তিনটি খাড়া আলোর ফালি, একটা বেঞ্চ, লম্বা টবে গাছ আর প্রকল্পের ফলক। স্বাগত-দেয়ালের পাশের ফ্লুটেড প্যানেলে লাগানো আছে একটা গাঢ় রঙের দিকনির্দেশক বোর্ড, যাতে এরপর কোথায় যেতে হবে, কাউকে থামিয়ে জিজ্ঞেস না করেই জানা যায়।

খিলানের বেশির ভাগ খোলা অংশ চত্বরের দিকে খোলাই রাখা হয়েছে। গরম আর আর্দ্র আবহাওয়ায় এতে বছরের বড় একটা সময় লবিতে নিজে থেকেই বাতাস খেলে, আর ঘরের ভেতর থেকে গেট দেখা যায়। কোথায় যাওয়া চলে, তা নিয়ে যাঁরা দ্বিধায় থাকেন, তাঁদের কাছে এটুকুও অনেকখানি।

Panoramic view of the lobby: the glowing welcome wall and a bench at left, a corridor leading back into the old block, the granite stair with glass balustrade, marble-look under-stair storage, a lit counter and a second waiting corner with olive fluted panels, white copper-trimmed columns and a polished floor.
The lobby in one view, from the welcome wall at left to the second waiting corner and the old verandah at right.এক নজরে লবি: বাঁয়ে স্বাগত-দেয়াল, ডানে দ্বিতীয় অপেক্ষার কোণ আর পুরোনো বারান্দা।
A waiting corner beside the stair: olive fluted wall panels with three vertical light slots, an upholstered bench, a framed plaque, potted plants, a stone-topped counter under glazed windows and a pedestal fan.
View from beside a marble-look wall toward the lobby: the stair, the backlit panels above the arcade, the welcome wall with its bench, and a dark directory board on the grey fluted panels in the foreground.
Left: the second waiting corner, with its plaque. Right: the directory board on the fluted panels, looking out to the arcade.বাঁয়ে: ফলকসহ দ্বিতীয় অপেক্ষার কোণ। ডানে: ফ্লুটেড প্যানেলে দিকনির্দেশক বোর্ড, ওপাশে খিলান-বারান্দা।
From beside the stair looking toward the porch: a row of backlit tea-garden panels above the arcade openings, the forecourt beyond, and the welcome wall with its bench on the right.
The granite stair with glass balustrade and marble-look under-stair storage, the olive-panelled waiting corner behind white columns, and the old verandah running off to the right under the light boxes.
Left: from the stair toward the porch, under the run of light boxes. Right: the stair and its under-stair storage, with the old verandah running off to the right.বাঁয়ে: সিঁড়ির পাশ থেকে পোর্চের দিকে, মাথার ওপর লাইটবক্সের সারি। ডানে: সিঁড়ি আর তার নিচের স্টোরেজ; ডান দিকে চলে গেছে পুরোনো বারান্দা।
07০৭Stair landingসিঁড়ির ল্যান্ডিং

A second welcome, halfway up

সিঁড়ির বাঁকে দ্বিতীয় অভ্যর্থনা

The stair sits on the lobby's main axis, and the wall at its landing carries the second part of the story. It uses the same pearly plaster and the same grey fluted panels as the welcome wall, but the hills are drawn differently here: flat bands of gold, bronze and dark brown, some smooth and some grainy like sorted leaf, sweeping across in two waves with sprigs of gold leaves between them.

Unlike the welcome wall, this one speaks two languages. চায়ের দেশ মৌলভীবাজার sits above a gold rule and MOULVIBAZAR – THE LAND OF TEA below it, for the guests who come to the office from outside the district and from abroad.

Seen from the porch, the lobby is symmetrical. A bench against the welcome wall on the left, a bench against the olive panels on the right, and between two white columns the dark granite stair rising to this lit wall. The room gets a clear centre, and anyone standing at the door can tell where the way up is without reading a sign.

সিঁড়িটা লবির মূল অক্ষ বরাবর বসানো, আর এর ল্যান্ডিংয়ের দেয়ালে গল্পের দ্বিতীয় অধ্যায়। এখানেও সেই মুক্তো-আভার প্লাস্টার, দুই পাশে সেই ধূসর ফ্লুটেড প্যানেল। কিন্তু টিলাগুলো আঁকা হয়েছে অন্যভাবে: সোনালি, ব্রোঞ্জ আর গাঢ় বাদামি রঙের চ্যাপ্টা পট্টি, কোনোটা মসৃণ, কোনোটা বাছাই করা চা-পাতার মতো দানাদার। দুই ঢেউয়ে সেগুলো দেয়াল পেরিয়ে গেছে, মাঝে সোনালি পাতার ডাল।

স্বাগত-দেয়ালের সঙ্গে এর একটা পার্থক্য আছে: এটা দুই ভাষায় লেখা। সোনালি রেখার ওপরে “চায়ের দেশ মৌলভীবাজার”, নিচে “MOULVIBAZAR – THE LAND OF TEA”। জেলার বাইরে থেকে, এমনকি বিদেশ থেকে যে অতিথিরা দপ্তরে আসেন, তাঁদের কথা ভেবে।

পোর্চ থেকে তাকালে লবিটা প্রতিসম। বাঁয়ে স্বাগত-দেয়ালের সামনে একটা বেঞ্চ, ডানে জলপাই-সবুজ প্যানেলের সামনে আরেকটা, আর মাঝখানে দুটি সাদা কলামের ফাঁক দিয়ে কালো গ্রানাইটের সিঁড়ি উঠে গেছে এই আলো-জ্বলা দেয়ালের দিকে। ঘরটা এতে একটা স্পষ্ট কেন্দ্র পায়, আর দরজায় দাঁড়ানো যে কেউ কোনো সাইন না পড়েই বুঝে যান, ওপরে ওঠার পথ কোনটা।

Looking up the dark granite stair with stainless steel and glass balustrades to the landing wall: pearly plaster with bands of gold, bronze and brown hills, gold leaf sprigs, and lettering in Bangla and English reading Moulvibazar, the land of tea, lit by track spotlights between grey fluted panels.
The lobby seen on axis from the porch: two white columns frame the granite stair rising to the lit landing wall; a bench sits against the welcome wall on the left and another against olive fluted panels with the project plaque on the right, under a timber-toned ceiling with LED lines.
Left: the landing wall, with its Bangla and English lettering. Right: the lobby on axis from the porch, the stair and landing wall framed between two columns.বাঁয়ে: দুই ভাষায় লেখা ল্যান্ডিংয়ের দেয়াল। ডানে: পোর্চের অক্ষ থেকে লবি; দুই কলামের ফাঁকে সিঁড়ি আর ল্যান্ডিংয়ের দেয়াল।
08০৮Handoverহস্তান্তর

What the photographs leave in

ছবিতে যা রেখে দিয়েছি

These pictures were taken on the days around handover in October 2026. A red cloth still hangs over one plaque, waiting for its unveiling. A pedestal fan stands in a corner, and a few plastic chairs sit in the verandah beyond. We chose not to crop them out.

A public building is in use long before anyone finishes designing it, and the real test of this lobby will come later, in what people bring into it: wet umbrellas, files tied with string, a child who wants to touch the hills. If in a year the bench is worn at one end and the floor is scuffed near the counter, we would take that as a sign it worked.

ছবিগুলো তোলা ২০২৬ সালের অক্টোবরে, হস্তান্তরের দিনগুলোর আশপাশে। একটা ফলকের ওপর তখনো লাল কাপড় ঝুলছে, উন্মোচনের অপেক্ষায়। এক কোণে একটা স্ট্যান্ড ফ্যান, ওপাশের বারান্দায় কয়েকটা প্লাস্টিকের চেয়ার। এগুলো আমরা কেটে বাদ দিইনি।

জনসাধারণের ভবন নকশা শেষ হওয়ার অনেক আগেই ব্যবহারে চলে আসে। এই লবির আসল পরীক্ষা হবে পরে, মানুষ এর ভেতরে কী নিয়ে আসেন তাতে: ভেজা ছাতা, সুতোয় বাঁধা ফাইল, টিলাগুলো ছুঁয়ে দেখতে চাওয়া কোনো শিশু। এক বছর পর যদি দেখি বেঞ্চের এক মাথা ক্ষয়ে গেছে আর কাউন্টারের সামনে মেঝেতে দাগ পড়েছে, ধরে নেব কাজটা ঠিকঠাক হয়েছে।

The lobby looking toward the stair: white copper-trimmed columns, the welcome wall at left with a red cloth over a plaque nearby, a timber-toned linear ceiling with LED lines, and an older brick-walled room at far left with plastic chairs.
New and old side by side: the welcome wall, the stair, and the exposed brick of the original block at left.নতুন আর পুরোনো পাশাপাশি: স্বাগত-দেয়াল, সিঁড়ি, আর বাঁয়ে মূল ভবনের খোলা ইটের দেয়াল।
09০৯For the publicজনগণের জন্য

Six things the lobby does for its visitors

দর্শনার্থীদের জন্য লবির ছয়টি কাজ

Stripped of finishes, the design comes down to a short list of commitments. They are what we would ask any district office to keep, whatever it chooses to put on the walls.

ফিনিশিং সরিয়ে দিলে নকশাটা দাঁড়ায় কয়েকটা ছোট অঙ্গীকারে। দেয়ালে যা-ই থাকুক, যেকোনো জেলা দপ্তরের কাছে আমরা এগুলোই চাইব।

  • Seatingবসার জায়গাPlaces to sit wherever people actually wait, at the gate ledge, in front of the welcome wall and in the corner by the counter, set before the best walls rather than lined up in a corridor.মানুষ যেখানে সত্যিই অপেক্ষা করেন, সেখানেই বসার ব্যবস্থা: গেটের তাকে, স্বাগত-দেয়ালের সামনে, কাউন্টারের পাশের কোণে। করিডরে সারি দিয়ে নয়, সেরা দেয়ালগুলোর সামনে।
  • Shelterআশ্রয়Shade and cover at every threshold: the gate canopy, the deep porch and the arcade, so no one waits in sun or rain.প্রতিটি প্রবেশমুখে ছায়া আর আচ্ছাদন: গেটের ক্যানোপি, গভীর পোর্চ, খিলান-বারান্দা। রোদে বা বৃষ্টিতে কাউকে দাঁড়িয়ে থাকতে হয় না।
  • LanguageভাষাBangla first, large and lit. The first words on arrival are a welcome.আগে বাংলা, বড় হরফে, আলো জ্বালানো। পৌঁছে প্রথম যে কথাটা চোখে পড়ে, তা স্বাগত।
  • NightরাতA lit route from the road to the lobby door, so the office can be found and approached after dark.রাস্তা থেকে লবির দরজা পর্যন্ত আলোকিত পথ, যাতে সন্ধ্যার পরও দপ্তর খুঁজে পাওয়া যায়, নিশ্চিন্তে আসা যায়।
  • WearটেকসইSurfaces chosen for hard daily use: polished porcelain floors, stone bases on columns, metal trim on every corner.রোজকার ভারী ব্যবহার সইতে পারে এমন উপকরণ: পালিশ করা পোর্সেলিনের মেঝে, কলামের গোড়ায় পাথর, প্রতিটি কোনায় ধাতব ট্রিম।
  • AirবাতাসOpenings kept open to the forecourt, so the lobby breathes in the hot-humid months and stays in view of the gate.চত্বরের দিকের খিলান খোলা রাখা, যাতে গরম-আর্দ্র মাসগুলোতে লবি শ্বাস নিতে পারে আর গেট চোখের সামনে থাকে।

The tea, the hills and the rivers are on the walls. The benches are for the people who came. If we had to put the brief in one line, it would be that.

চা, টিলা আর নদী আছে দেয়ালে। বেঞ্চগুলো তাঁদের জন্য, যাঁরা এসেছেন। পুরো কাজের ফরমায়েশ এক লাইনে বলতে হলে, এটুকুই।

Top-down drone view of a winding river with pale sandy banks, tea gardens and scattered shade trees, and a curving road passing a dense block of forest.
Road, river and tea, seen from above. This is the district the lobby was built to welcome.ওপর থেকে দেখা রাস্তা, নদী আর চা। এই জেলাকেই স্বাগত জানাতে গড়া হয়েছে লবিটি।

Projectপ্রকল্প

Initiative
Mr. Md. Touhiduzzaman Pavel, respected Deputy Commissioner, Moulvibazar
উদ্যোগ
সম্মানিত জেলা প্রশাসক জনাব মো. তৌহিদুজ্জামান পাভেল স্যার, মৌলভীবাজার
Client
Office of the Deputy Commissioner, Moulvibazar
ক্লায়েন্ট
জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার
Scope
Gate, porch, arcade and ground-floor lobby lounge; interior, landscape and lighting works
কাজের পরিধি
গেট, পোর্চ, খিলান-বারান্দা ও নিচতলার লবি লাউঞ্জ; ইন্টেরিয়র, ল্যান্ডস্কেপ ও লাইটিং কাজ
Design and execution
ARCHCELL Design Development, Dhaka
নকশা ও বাস্তবায়ন
ARCHCELL ডিজাইন ডেভেলপমেন্ট, ঢাকা
Principal Architect
Kamanashish Barua, B.Arch (BUET), MIAB CB-066
প্রিন্সিপাল আর্কিটেক্ট
Kamanashish Barua, B.Arch (BUET), MIAB CB-066
Photographs
Site and drone photographs, 20–21 October 2026
আলোকচিত্র
সাইট ও ড্রোন আলোকচিত্র, ২০–২১ অক্টোবর ২০২৬